ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করার পরামর্শ প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের ধারণা, বেশি পানি পান করলেই ত্বক হবে ঝলমলে, ব্রণ কমবে, দূর হবে বলিরেখা। এমনকি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরসহ অনেক তারকাও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতার জন্য পর্যাপ্ত পানি পানের কথা বলেছেন।